অচেনা এক মায়াবতি

অচেনা এক পথের পথিক হয়ে
দাঁড়িয়ে ছিলাম রাস্তার মোড়ে
হঠাৎ করে বৃষ্টি নামে..
অঝোর ধারায় রিম ঝিমিয়ে
দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মনে ভাবছি!
কখন যে পাশে এসে হাঁসি দিয়ে
চুপি চুপি হাত ছানি দিয়ে ডাকছে।

কি মায়াবতী এক মেয়ে
কখনো দেখিনি কল্পনার জগতে
হঠাৎ করে ভুলেই গেলাম
আমি তো বৃষ্টিতে আছি দাঁড়িয়ে।

ভাবতে ভাবতে কেটে গেল
বৃষ্টি টাও থেমে গেল,
মনে পরলো পরক্ষনে ও
সে তো আমাকে ডাকছে।

কি মায়াবতি, কি চোখের চাহুনি
কাজল কালো চোখ দুটি তার
আমাকে মুগ্ধ করে মারছে।

রোমান্টিক এক ভালোবাসা দিয়ে
কোথায় যেন হারিয়ে গেল পরক্ষনে,
এখন বসে বসে ভাবছি কি হলো
অচেনা এক মায়াবতির প্রেমে পরে।

আজও থাকবো পরক্ষনে অপেক্ষায়
পৃথিবীর দুই পান্তে দাঁড়িয়ে দুজন,
অচেনা পথে দাঁড়িয়ে আজও ভাবছি
কখন এসে হাতছানি দিয়ে ডাকবে।

মায়াবতী টার নাম কি ছিল জানিনা
জানতে ভিষন ইচ্ছে করছে..
কিন্তু কখনো কি সে আসবে?
এই অচেনা পথের গলিতে।

কবি পরিচিতি- কবি এস,এম জাকারিয়া হোসাইন(রাজ) ২৯ নভেম্বর ২০০৩ সালে নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়নে এক আদর্শ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ব্যবসায়ি ,মা গৃহিণী। ছোট বেলা থেকে সাহিত্য অনুরাগী। তার লেখা ছোট গল্প ছড়া ও কবিতা মাসিক, সপ্তাহিক পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। তিনি অনলাইন প্লাটফর্মে নিয়মিত লেখালেখি করেন। কবি অসখ্য সাহিত্য পুরষ্কার অর্জন করেছেন। বর্তমান তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

“বিচার পেলাম না কোন আদালতে”

“নিরুদ্দেশ”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments