“আত্মচিৎকার”

ছোট্ট শিশুর আত্মচিৎকারে
প্রকম্পিত গাজার আকাশ
তাদের জন্য দাও খোদা তুমি
সুশীতল বাতাস।

তাদের জন্য কর তুমি
নিরাপদ আবাসস্থল
যেখানে থাকবেনা হায়েনার দল
থাকবে সহায় সম্বল।

গাজায় পড়ছে লাশের স্তুপ
বিশ্ববিবেক তবু নিশ্চুপ
এ কেমন বিচার!
বিবেক জাগ্রত হওয়ার
নেই কোন সমাচার।

লেখক পরিচিতি –

কবি নাঈমা হক চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কদলপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতা এম,মোজাম্মেল হক এবং মাতা তাহেরা হক।তিনি কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি,চট্টগ্রাম সরকারি কলেজ হতে এইচ.এস.সিএবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে সমাজতত্ত্ব বিষয়ে বিএসএস(সম্মান),এমএসএস ডিগ্রী লাভ করেন।বর্তমানে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রধান শিক্ষক ‘পদে কর্মরত আছেন।

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

“বিচার পেলাম না কোন আদালতে”

“নিরুদ্দেশ”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments