আত্রাইয়ে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর আত্রাই উপজেলা শাখার আয়োজনে সুধী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক খবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোটের ব্যারিস্টার আ, স, ম শাহরিয়ার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ ইসলামী ব্যাংক পিএলসি শাখার এস,এ.ভি,পি ম্যানেজার আবু সাঈদ আব্দুল্লাহ, ঢাকা জেলা উত্তরের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এ্যাড. আঃ রাকিব, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রকৌশলী এনামূল হক ও পাচুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল রশিদ। এ ছাড়াও উপজেলা, ইউনিয়ন সহ বিভিন্ন পযায়ের নেতা-কমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খবিরুল ইসলামে ফাউন্ডেশনের উদ্যোগে নামাজ প্রশিক্ষণ, কোরআন শিক্ষা ও সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের সংবোধনা প্রদানের মধ্য থেকে ওমরা হজ্বে মনোনিত তিনজনের নাম ঘোষণা করা হয়।

Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments