আমাদের শৈশব

আমাদের এক শৈশব ছিল সবুজ শ্যামল মাঠ,
মজাদার সব খাবার নিয়ে  ছিল গ্রামের হাট।
আমাদের এক নদী ছিল কাঁচের মত পানি,
সেই পানিতে কাটতো মোদের সারা দুপুর খানি।
বিকেল কাটতো খেলাধুলায় পাড়া-পড়শীর সাথে,
পূর্ণিমাতে বলী খেলা হতো সন্ধ্যা রাতে।
শীতের শেষে মটরশুটি মাঠেই খেতাম পুড়ে,
একুশ এলে ফুল তুলতাম কাকডাকা সেই ভোরে।
দূরের গায়ে বসতো মেলা যেতাম যে দল বেঁধে
পুতুল খেলা নাগরদোলায় মজতাম হেসে কেঁদে।
মাঝ উঠানে চাটাই পেতে জমত গল্পের আসর,
গল্পে গল্পে হয়ে যেত রাত্রি শেষে ভোর।
নানা রকম অজুহাতে  ছুটতাম নানা বাড়ি,
রূপকথার এক রাজ্য সেটা – বানায় স্বপ্নচারী।
আমাদের এক শৈশব ছিল আনন্দে ভরপুর,
কোথায় যেন হারিয়ে গেল সোনালী সেই ভোর।
[লেখক : একরামুল হক দীপু: ০৪.০৩.২০২৪]
Spread the love

Related posts

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা উপদেষ্টার

শুভেচ্ছা

নতুন ২ উপদেষ্টার দপ্তর বণ্টন; কে কোন মন্ত্রণালয়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments