“একদিন পৃথিবী কে বিদায় জানাবো”

আমার জন্ম হয়েছে এ পৃথিবীতে
পৃথিবীতে জন্ম হলেও বিদায় জানাতে হবে একদিন।
এ পৃথিবীটা তো আমার নয়,
নির্বাক তবু যেন আমার চোখে কালো এক
ভয়ংকর রূপে এসে দাঁড়াবে মৃত্যুর খবর।

নিশ্চিত অন্ধকারে স্তম্ভে সারা শরীরে
কবরের মাটির গন্ধ খুঁজে পাবো
যেনো দাহন কৃতিত্ব দেহ হবে কফিনে বন্দী লাশ।
এ পৃথিবীকে বিদায় জানিয়ে
চলে যাবো অনেক দুরে আর আসবোনা ফিরে
বিদায় পৃথিবী বিদায়।

নিরবে থাকতে হবে আপন ঠিকানায়
দীর্ঘ ঘুমের রাজসী খাটে জীবনের শেষ মহা,বিশ্রামে
অনন্ত মহা কালের শেষ ঠিকানায়।
আর দেখা হবেনা পৃথিবীর আলো বাতাস
কথা হবেনা তোমাদের সাথে,
মাটির দেহ মিশেযাবে মাটিতে।

অনন্তকাল চির নিদ্রায় রবে দেহ মৃত্যু বাসরে।
বিদায় জানিয়ে গেলাম পৃথিবীকে
চলে যাচ্ছি অনেক দুরে আর আসবোনা ফিরে
বিদায় পৃথিবী বিদায়,বিদায় পৃথিবী বিদায়।
আর আসা হবেনা ফিরে

 

লেখক পরিচিতি-

কবি হাবিব মিয়া। তিঁনি একজন প্রবাসি লেখক এবং সাহিত্যিক। তার লেখা অসংখ্য কবিতা,গল্প,ছড়া,উপন্যাস ভমনকাহিনী বিভিন্ন অনলাইন প্লাটফর্মে নিয়মিত প্রকাশ হয়।কবি বুলেটিন নিউজে নিয়মিতভাবে লেখা লেখি করে থাকেন।

কবি বাংলাদেশের  সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। 

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

“বিচার পেলাম না কোন আদালতে”

“নিরুদ্দেশ”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments