কথা ছিল

কথা ছিলো এক কাপ চায়ে দুজনে মধুর আড্ডা জমাবো
তুমি ছেড়ে যাওয়ার পর আর কারোর সাথে চায়ের কাপে আড্ডা জমাইনি
কথা ছিলো চাঁদের জ্যোৎস্নায় হেটে বেড়াবো কোনো শেষ না হওয়া পথে
তুমি চলে যাওয়ার পর আর চাঁদের জ্যোৎস্নায় নিজেকে মুগ্ধ করিনা

কথা ছিলো শুধু কথাই না দিয়েছিলে ওয়াদা,তুমি আর কভু কারোর হবেনা
আমাকেই রাখবে একে তোমার চোখের কাজলে … রাখতে পারলে কথা, ওয়াদা
সেই শূন্য আমিটাকে আরো শূন্য করে দিলে
কথা ছিলো সফলতাকে যেদিন আলিংগন করব, সেদিন ঘটক পাঠাবো তোমার বাড়ি… দেখো আজ

সফলতাকে আলিংগন করি রোজ.. তুমিতো এখন হয়ে গেছো অন্যর ঘরের রাণি….
কোনো কথাই রাখলেনা
বলেছিলে যেদিন আমি প্রথম মাইনে পাবো সেদিন দুজনে মিলে সমুদ্র দেখতে যাবো…

দেখ আজ মাইনে পাই
তোমার অভাবে আর সমুদ্র দেখতে যাওয়া হয় না

লেখক পরিচিতি –

নাম :- আফরোজা আক্তার, উপজেলা :- কালিহাতি, জেলা :- টাংগাইল, ইউনিউয়ন বল্লা, ১০ শ্রেণিতে পড়াশোনা করছি

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

“বিচার পেলাম না কোন আদালতে”

“নিরুদ্দেশ”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments