কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ এবং আহত ২

মো. জোবায়ের হাসান খান, টাঙ্গাইল : কাভার্ড ভ্যান এবং ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ১ জন নিহত হ‌য় টাঙ্গাইলের কা‌লিহাতীতে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হ‌য়ে‌ছেন । আহতদের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে পু‌লিশ।

৭ মে (মঙ্গলবার) ভোর ৫ টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার সরা‌তৈল টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষনিক হতাহ‌ত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ‌-প‌রিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রা‌কের সা‌থে উত্তরবঙ্গগামী কাভার্ড ভ্যান ও ট্রাকের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ বাঁধে। ঘটনাস্থলে ট্রা‌ক চালক মারা যায়। এছাড়া কাভার্ড ভ‌্যা‌নের চালকসহ আরও ২ জন গুরুত্বর আহত হন। আহত‌দের দ্রুত উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়। নিহত ট্রাক চাল‌কের প‌রিচয় পাওয়া যায়‌নি। আইনি প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ নিহতের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

দুর্ঘটনার কার‌ণে মহাসড়‌কে প‌রিবহন চলাচল বন্ধ হ‌য়ে‌ যায়। মহাসড়‌কের ৪ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হয়। ফ‌লে প‌রিবহনগু‌লো উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা প‌রিবহন এবং ঢাকা থেকে ছে‌ড়ে আসা পরিবহনগু‌লো এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ব‌্যবহার না ক‌রে এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে।

ক্ষ‌তিগ্রস্ত ২টি যানবাহন উদ্ধার কার্যক্রম শুরু ক‌রে পু‌লিশ। গা‌ড়ি ২টি সড়ক থেকে সরা‌নোর পর মহাসড়‌কে প‌রিবহন চলাচল পুনরায় শুরু হয়।

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

কাব্যগ্রন্থ-অপুর্ণবিষাদ(০৭)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments