বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home সাহিত্য আসর খুৃঁজবি একদিন খুঁজবি’রে তুই

খুৃঁজবি একদিন খুঁজবি’রে তুই

by বুলেটিননিউজ২৪
০ comments 34 views

সুখ পাখিটা ভীষণ দুষ্ট
কেমন কইরা- ধরি?
ভালো থেকো কইয়া পাখি
ঐ পাড়ায় যায় উড়ি!

যার তরে ঢের শূন্যতা মোর
বুকে ছটফট করে,
সেই পাখিটা বাস করে রোজ
অন্য কারও ঘরে।

আহ্লাদ দিয়ে ঘুম ভাঙাতাম
নিত্য নিশির ভোরে,
সেই পাখিটা কেমন কইরা
ভুইলা গেলো মোরে!

খুঁজবি একদিন খুঁজবি’রে তুই
কহুয়ার ওই সুরে,
খুব দূরে নয় থাকবো সেদিন
অচেনা এক পুরে।

তোর তরে রোজ মন মন্দিরে
থাকবো বঁধুর- সাজে,
ডাকবো না আর যৌবন বাগে
বকবো না আর বাজে।

তোর দেওয়া সব- কষ্টের কথা
বলবো বলি কাকে,
সব কষ্টের যে ভাগ হয়না- তা
ব্যক্তিগতই- থাকে।

কবি পরিচিতি: শামীমা আক্তার,বাবা- আসলাম খান(নুরুল ইসলাম), মা- ছাহেরা খাতুনের স্নেহধন্য। ২৪-১০-১৯৮৬ ইং তারিখে,তিনি মানিকগঞ্জ জেলা,সিংগাইর উপজেলা, জয়মন্টপ ইউনিয়নে অন্তর্গত রায়দক্ষিন গ্রামে সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করেন। শ্যামলি আইডিয়াল মেডিকেল ইনস্টিটিউট থেকে “ডিপ্লোমা ইন ল্যাব মেডিসিন” অর্জন করে-, “স্বভাব কবি” চাকুরি ও লেখালেখির মাঝে মগ্ন থাকেন। হাসিরা মেঘের আড়ালে, বিরহী ফাগুনের কবিতা, যে কথা হয়নি বলা, শব্দ শ্রমিকের কাব্য যৌথ কাব্য গ্রন্থে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.