চাটখিলে নবাগত ইউএনও’র মতবিনিময়

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

আলমগীর হোসেন হিরু, চাটখিল, নোয়াখালী : চাটখিলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দীন আজ ১৭ এপ্রিল (বুধবার) দুপুরে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধিজনের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান, কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণির পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল সানা উল্যাহ, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি এস.এম বাকী বিল্লাহ, ফায়ার সার্ভিস চাটখিল স্টেশন কর্মকর্তা চন্দ্র শেখর সহ বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ। অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মিজানুর রহমান, শামছুদ্দীন শামীম।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন সরকারি নির্দেশনা বাস্তবায়নে ও জনস্বার্থে যে কোন কাজে তাকে সহযোগিতা করতে মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণকারী উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে  অবগত হয়ে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments