চাটখিলে প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন

আলমগীর হোসেন হিরু, চাটখিল, নোয়াখালী : প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণি সম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে ৫ দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী-২০২৪ কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‍
আজ ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেষ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র মো. নিজাম উদ্দিন।
চাটখিল পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও প্রাণি সম্পদ প্রদর্শনী ২০২৪ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. শাহাদাত হোসেন জানান, মাঠ পর্যায়ের কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার (১৯ এপ্রিল) বিনামূল্যে টিকা প্রদান, শনিবার (২০ এপ্রিল) বিনামূল্যে কৃমিনাশক বিতরণ, রবিবার (২১ এপ্রিল) স্কুল ফিডিং কর্মসূচি ও সোমবার (২২ এপ্রিল) প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০২৪-এর সমাপনী অনুষ্ঠান।
Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments