চাটখিল গাঁজা সহ মহিলা মাদক কারবারি গ্রেফতার

আলমগীর হোসেন হিরু, চাটখিল, নোয়াখালী : চাটখিল থানা-পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর পাইকের বাড়ির  দেলোয়ার হোসেন এর বসতঘর থেকে এক কেজি গাঁজা সহ মহিলা মাদক কারবারি কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রোজিনা আক্তার খুকি (৫৫) শ্রীপুর গ্রামের পাইকের বাড়ির দেলোয়ার হোসেন-এর স্ত্রী।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানান গ্রেফতারকৃত মহিলা মাদক কারবারি রোজিনা আক্তার খুকির বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।  শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments