বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home আন্তর্জাতিক চীন কার্যকর উন্নয়ন কৌশল গ্রহণ করেছে : সিয়েরা লিওনের প্রেসিডেন্ট বায়ো 

চীন কার্যকর উন্নয়ন কৌশল গ্রহণ করেছে : সিয়েরা লিওনের প্রেসিডেন্ট বায়ো 

by বুলেটিননিউজ২৪
০ comments 38 views
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো চীন সফর করেছেন এবং চায়না মিডিয়া গ্রুপ বা সিএমজিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। চীন-আফ্রিকা সহযোগিতার নতুন দফা ফোরাম চীন-আফ্রিকা সহযোগিতার একটি নতুন অধ্যায় সূচনা করবে বলে সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন।
তিনি বলেন, চীন সফরকালে তিনি শৃঙ্খলা দেখেছেন এবং শৃঙ্খলা অনেক কিছু অর্জন করতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। অল্প সময়ের মধ্যে চীনের এত উন্নতির কারণ বলে মনে করেন তিনি।
চীন যে কারণে এত অর্জন করেছে তার প্রধান কারণ হল, চীন কার্যকর উন্নয়ন কৌশল গ্রহণ করেছে এবং কার্যকরভাবে তার জনগণকে সংগঠিত করেছে। উন্নয়নের জন্য শুধুমাত্র নেতাদের পরিকল্পনা প্রস্তাবই প্রয়োজনীয় না, বরং জনগণকে তার অনুসরণ করতে হয়। তাদের চোখে, চীনের উন্নয়নের গতি বিস্ময়কর। অতএব, তারা আশা করেন চীনের পদাঙ্ক অনুসরণ করবে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং কেমন নেতা? এই প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বায়ো বলেন, বিশ্বের শক্তিশালী দেশের নেতা হিসাবে, প্রেসিডেন্ট সি চিন পিং খুব মনোযোগী, সর্বদা চীনা জনগণের উন্নয়নে মনোযোগ দেন। সেজন্য তিনি বলেন যে, সি চিন পিং অনুকরণযোগ্য নেতা।
সারা বিশ্ব আফ্রিকা-চীন সম্পর্কের দিকে মনোযোগ দিচ্ছে উল্লেখ করে প্রেসিডেন্ট বায়ো বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কারণে আফ্রিকান দেশগুলোকে বিশ্বের অন্যান্য অঞ্চলে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমরা আফ্রিকান দেশগুলোর নিজস্ব অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। তাহলো বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি এগিয়ে যাওয়া, যাতে আফ্রিকান জনগণ একটি আদর্শ জীবন পায়।
সাক্ষাৎকারে, সিয়েরা লিওনের প্রেসিডেন্ট বায়ো বলেন যে, তিনি চীন-আফ্রিকা সহযোগিতাকে নতুন দফা ফোরাম চীন-আফ্রিকা সহযোগিতার একটি নতুন অধ্যায় খোলার আশা করেন। [সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।]
Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.