বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home আন্তর্জাতিকআন্তর্জাতিক সংবাদ চীন-বাংলাদেশ নতুন সুযোগের মুখোমুখি

চীন-বাংলাদেশ নতুন সুযোগের মুখোমুখি

by বুলেটিননিউজ২৪
০ comments 36 views

আন্তর্জাতিক ডেস্ক : চীনের জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান লুও চাও হুই এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত (মঙ্গলবার) বেইজিংয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকারে লুও চাও হুই বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ ভালো প্রতিবেশী দেশ। দু’দেশ সার্বিকভাবে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করেছে, দু’দেশের মধ্যে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় নির্মাণ কাজ ফলপ্রসূ হয়েছে, যা দু’দেশের জনগণের কল্যাণ বয়ে আনছে। চলতি বছর হল চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নতুন সুযোগের মুখোমুখি হচ্ছে।

চীনের জাতীয় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা বাংলাদেশের সঙ্গে উন্নয়ন ও সহযোগিতা জোরদার করতে, উচ্চমানে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় নির্মাণ করতে, তিনটি বিশ্ব উদ্যোগ বাস্তবায়ন করতে, গুরুত্বপূর্ণ প্রতীকিমূলক প্রকল্প এবং ‘ছোট তবে সুন্দর’ শীর্ষক গণ-জীবিকার প্রকল্প ত্বরান্বিত করতে, দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক।

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জীবিকার উন্নয়নে চীনের সহায়তার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে, অবকাঠামো, চিকিৎসা, দারিদ্র্য বিমোচন, মানব সম্পদসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।

দু’পক্ষ সহযোগিতা প্রকল্পের উন্নয়ন নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন।

সূত্র:শুয়েই-হাশিম-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.