“জাগো তরুণ”

জীবন নামের এই ক্ষণসময়ে
দেখিবো কি যে আর
চারিদিকে শুধু অন্যায় অবিচার
আর দুর্বলের অনধিকার ।

নিজের স্বার্থ, বিলাসিতার জন্য তারা
করে গরিবের অধিকার হরণ,
প্রশাসন থাকে নিশ্চুপ, করে নাকো বারণ।
হাজার কোটি টাকার চোরকে ছেড়ে
পড়ে থাকে, হাজার টাকার চোরের পিছে।
এজন্যই লোকে বলে,
প্রশাসন মানেই এখন ফিকে।

তাদের স্বার্থ পূরণে হলো যে কত বলি
তবু তাদের আফসোস নেই
করেনি তারা কিছুই ,এটাই মুখের বুলি।

ওই দেখো ওই ভোর হয়েছে
পূব আকাশে সূর্য উঠেছে,
ওহে তরুণ, উঠে পড়ো
ঘুমিও নাকো আর।

রুখতে হবে তোমাকেই করতে হবে
সব অন্যায়ের সঠিক বিচার।
ফিরিয়ে দিতে হবে ওদের হারানো অধিকার
তুমি পারবে ,তোমাকে পারতে হবে
ওদের কথা ভেবে
ওই দেখো ,তারা তাকিয়ে আছে
তোমারই মুখপানে ।

থাকবে না কোনো অন্যায় অবিচার
থাকবে না কোন ঘুষখোর, দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাস,
তুমি করবে তাদের,
এই বাংলা পার ।

তারা পাবে না কোন সাপোর্ট
অন্যায়ের সাথে মোরা আর
করবো নাকো আপোস ,
হব মোরা বিদ্রোহী কবি নজরুল
হব মোরা নুরুদ্দিন
ডাকো সবাইকে , নুরুদ্দিনের ভাষায়
জাগো বাহে কোনঠে সবাই ।

 

 

লেখক পরিচিতি-

কবি জিএম আরিফ হোসেন পিতা: ইকবাল হোসেন মাতা: রূমিচা বেগম স্থায়ী ঠিকানা: নারিকেল বাড়িয়া গ্রাম, ১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়ন, মনিরামপুর, যশোর।
অস্থায়ী ঠিকানা: শেখহাটি, সদর ,যশোর ।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক প্রথম বর্ষ, অর্থনীতি বিভাগ, মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়, যশোর

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

“বিচার পেলাম না কোন আদালতে”

“নিরুদ্দেশ”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments