বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home জাতীয় জাতীয় শিশু-কিশোর ও যুবনাট্যোৎসব ২০২৪ উদ্বোধন আগামিকাল

জাতীয় শিশু-কিশোর ও যুবনাট্যোৎসব ২০২৪ উদ্বোধন আগামিকাল

by বুলেটিননিউজ২৪
০ comments 32 views

নিজস্ব প্রতিবেদক : ১০ হাজার শিশুর মিলনমেলায় প্রতিদিন বৈচিত্র্যময় পরিবেশনার মধ্য দিয়ে আগামিকাল পর্দা উঠছে ‘পঞ্চদশ জাতীয় শিশু-কিশোর ও যুবনাট্যোৎসব ২০২৪’ । শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমারা উন্নতির শিখরে’ এই প্রতিপাদ্যে শিল্পের সকল শাখার সমন্বয়ে বিচিত্র্যময় ও সাংস্কৃতিক প্রভাব সৃষ্টিকারী কর্মসূচিগুলো দেশব্যাপী বাস্তবায়ন করছে বাংলাদশে শিল্পকলা একাডেমি। দেশের কাঙ্খিত সামগ্রিক উন্নয়নের টেকসই রূপায়নে সকল শ্রেণী, সম্প্রদায়ের শিশু-কিশোর ও যুবকদের সম্পৃক্ত এবং অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপ্লস থিয়েটার এসোসিয়েশন যৌথভাবে দেশের শিশু-কিশোর ও যুবকদের ১০০টি নাট্য প্রযোজনা ও সাংস্কৃতিক পরিবেশনা সমন্বয়ে ‘পঞ্চদশ জাতীয় শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব ২০২৪’ আয়োজন করেছে। এই উৎসবে জেলা শিল্পকলা একাডেমির ৬৪টি ও পিপলস থিয়েটার এসোসিয়েশনের সদস্য সংগঠনের ৩৬টি প্রযোজনা মঞ্চস্থ হবে।

আলোচ্য উৎসব ২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪টি মিলনায়তনে একযোগে অনুষ্ঠিত হবে।

শিশু-কিশোর ও যুব নাট্যোৎসব-২০২৪ আগামী ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪ মিলনায়তনে প্রদর্শিত ১০০ শিশুতোষ নাটক সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.