ডিমলায় বিএনপি’র মতবিনিময় সভা

ডিমলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলা সদর ইউনিয়নের বিএনপি’র ১নং ওযার্ড শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ও প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের আহবায়ক নুর আলম, ওয়ার্ড সভাপতি আবু বক্কর সিদ্দিক (জাফর), যুবদলের ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী এটাই হোক সবচেয়ে বড় পরিচয়। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। বাংলাদেশ বির্নিমাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা ১৬ বছর ধরে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং তাদের আদর্শে অবিচল রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে কৃষিসহ শিক্ষার মানোন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবে।

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

কাব্যগ্রন্থ-অপুর্ণবিষাদ(০৭)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments