বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home আন্তর্জাতিকআন্তর্জাতিক সংবাদ তেহরানের পরমাণু ইস্যু মোকাবিলায় চীন-ইরান-রাশিয়া বৈঠক একটি কার্যকর প্রচেষ্টা

তেহরানের পরমাণু ইস্যু মোকাবিলায় চীন-ইরান-রাশিয়া বৈঠক একটি কার্যকর প্রচেষ্টা

by বুলেটিননিউজ২৪
০ comments 31 views

আন্তর্জাতিক ডেস্ক : বেইজিংয়ে আয়োজিত চীন-রাশিয়া-ইরান ত্রিপক্ষীয় বৈঠক, তেহরানের পরমাণু ইস্যু রাজনৈতিকভাবে মোকাবিলার লক্ষ্যে, একটি কার্যকর প্রচেষ্টা। চীন সংশ্লিষ্ট সকল পক্ষকে যোগাযোগ ও সংলাপের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব সংলাপ ও আলোচনা পুনরুদ্ধারের পরিবেশ সৃষ্টির আহ্বান জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, গত (শুক্রবার) বেইজিংয়ে, এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

মুখপাত্র জানান, গত (শুক্রবার) বেইজিংয়ে তিনদের উপপররাষ্ট্রমন্ত্রীরা ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচিসম্পর্কিত সমস্যা মোকাবিলায় পাঁচ-দফা প্রস্তাব উত্থাপন করেন।

মুখপাত্র বলেন, বৈঠকে তিন দেশ গভীরভাবে মত বিনিময় করেছে ও পরে যৌথ ঘোষণা প্রকাশ করেছে। তিন দেশ ‘পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি’র ওপর সমানভাবে গুরুত্ব দিয়েছে। চীন ও রাশিয়া ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার এবং পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না-করার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে। দু’দেশ আন্তর্জাতিক আণবিক সংস্থার সাথে ইরানের অব্যাহত সহযোগিতাকে সমর্থনও করে।

মুখপাত্র আরও বলেন, শাস্তি ও বলপ্রয়োগের হুমকি কার্যকর হবে না। সংলাপ ও আলোচনা হলো সমস্যাটি সমাধানের সঠিক উপায়। চীন বিভিন্ন পক্ষের সাথে ইরানের পারমাণবিক কর্মসূচিসংশ্লিষ্ট সমস্যার একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও টেকসই সমাধানের জন্য কঠোর পরিশ্রম করতে; আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধব্যবস্থা অটুট রাখতে; এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যৌথভাবে কাজ করে যেতে ইচ্ছুক।

সূত্র : ছাই- আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.