দর্শক স্রোতাদের মন জয় করেন মডেল ও নিত্যশিল্পী তন্ময়

বিনোদন প্রতিবেদক : মডেল ও নিত্যশিল্পী তন্ময় যাকে দুটো বলেই চিনে। যার ছোটবেলা থেকেই শখ ছিল ভালো একজন মডেল হওয়ার। সৃষ্টিকর্তার কৃপায় ও সকলের আশীর্বাদে ২০১৮ সালে জনপ্রিয় নৃত্যশিল্পী মিজান লেমনের হাত ধরেই বিজয় টিভিতে মডেলিং-এর সুযোগ পান তিনি। তারপর পর্যায় ক্রমে বিটিভি, মাই টিভি ও রাজধানী টিভিতে কাজ করেন।

এখন নাটকের কাজ করতে চান এবং নাটক করার বিষয় নিয়ে অনেক স্থান হতে তার প্রস্তাব এসেছে। তিনি নাটক নিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাবেন এমনটাই তার স্বপ্ন। বাংলাদেশের বিভিন্ন স্থানে মডেলিং করে ইতিমধ্যে দর্শক স্রোতাদের মন জয় করেন। বর্তমান তার দুইটি নাটকের শুটিং চলছে । ঈদে রিলিজ হবে ।

মডেল ও নিত্যশিল্পী তন্ময় বলেন, ধৈর্য ও নিজের প্রচেষ্টা থাকলে যে কোন কাজে সফলতা আসবেই। আমার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন যেন সামনে আরো ভালো কিছু উপহার দিতে পারি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সোনারগাঁ এবং বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করি এবং এখন নাটকের শুটিং চলছে। ইদানিং অনেক ফোন আসছে পারফরমেন্স করার জন্য। আমি আপনাদের ডাকে যে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে  আমার মডেলিং গ্রুপ নিয়ে পারফরমেন্স উপহার দিতে চাই শুধু আপনাদের ভালোবাসায়।

মডেল ও নিত্যশিল্পী তন্ময়-এর বাড়ি মানিকগঞ্জ জেলার , ঘিওর উপজেলাধীন, তেরশ্রী গ্রামে।

 

Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments