নাগরপুরের সরিষাজানী আলিম মাদ্রাসার কেউ পাস করেনি

oppo_1024

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নাগরপুর, টাঙ্গাইল : মাদ্রাসা শিক্ষাবোর্ডের চলতি বছর অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একটি দাখিল মাদ্রাসা থেকে কোনো শিক্ষার্থী পাশ করেনি। প্রতিষ্ঠানটি হলো উপজেলার গয়হাটা ইউনিয়নের সরিষাজানি ইসলামাবাদ দারুচ্ছুন্নাহ্ আলিম মাদ্রারাসা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৭ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করলেও পাস করেনি কেউ।

১৯৪৫ সালে সরিষাজানি ইসলামাবাদ দারুচ্ছুন্নাহ্ আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি এমপিও ভুক্ত হয় ১৯৮৫ সালে। বর্তমানে সুপারসহ ১৩ জন শিক্ষক ও কর্মচারী রয়েছে। ষষ্ঠ থেকে আলিম পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৩শ জন।
অভিভাবকরা বলেন, পরিক্ষার ফলাফল দেখেই বুঝা যায় মাদ্রাসার লেখা পড়ার মান কতটা ভালো। শিক্ষকরা ১০টা ১১টায় আসেন আবার ১টা ২টার মধ্যেই চলে যান। লেখা পড়া নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই। যার জন্য দিন দিন কমে যাচ্ছে ছাত্র-ছাত্রী। এদিকে নজর দেয়া জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
অকৃতকার্য কয়েক জন শিক্ষার্থী বলেন, প্রশ্ন অনেক কঠিন ছিলো। যার কারণে সবাই ফেল করেছি।
মাদ্রাসার সুপার মাও. গোলাম রব্বানী বলেন, বিগত বছর গুলোতে ফলা ফল অনেক ভালো ছিল । ছাত্র-ছাত্রীরা ভালভাবে লেখা পড়া করলে অবশ্যই রেজাল্ট ভালো হতো। তবে সকল ছাত্র-ছাত্রী ফেল করার পিছনে শিক্ষকদের গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেও তিনি বলেন ।
নাগরপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমদ বলেন, ইসলামাবাদ দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার ২৭ শিক্ষার্থীর একজনও কেন পাস করলো না এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রতিষ্ঠান থেকে ব্যাখা পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments