নাগরপুরে ইমামদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্য প্রতিমন্ত্রী

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নাগরপুর, টাঙ্গাইল : টাংগাইলের নাগরপুরে সকল মসজিদের ইমামদের সাথে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আজ ২৩ মার্চ (শনিবার) আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে নাগরপুর ইমাম সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সন্ধানী লাইফ ইনসুরেন্সের পরিচালক মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক মোহাম্মদ আলী, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মোস্তাক আহম্মেদ, নাগরপুর থানা কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম আনছারি, নাগরপুর উপজেলার ইমাম সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. মো. ইব্রাহিম খান। দোয়া পরিচালনা করেন তেবাড়িয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আ. মালেক।
অনুষ্ঠানে উপজেলার সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৭০৩ জন ইমাম কে নগদ অর্থ প্রদান করা হয়।

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

কাব্যগ্রন্থ-অপুর্ণবিষাদ(০৭)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments