নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নাগরপুর, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামূলক সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে সুবিধাবঞ্চিতদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়।

৬ এপ্রিল (শনিবার) সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক।

সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন-এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, সম্মানিত সদস্য মো. কায়কোবাদ ও মিজানুর রহমান শাহিন। বিতরণ অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, মো. শাহিন মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রহমান-সহ সংগঠনের সকল সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সংস্থার উদ্যোগে এবার ২শত ৩০টি কাপড় ও ৩০টি লুঙ্গি বিতরণ ও বিকেলে ইফতারের আয়োজন করা হয়।

Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments