বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home কভারেজ নিউজ নাগরপুরে ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

নাগরপুরে ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

by বুলেটিননিউজ২৪
০ comments 31 views

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নাগরপুর, টাঙ্গাইল : গাছ কাটাকে কেন্দ্র করে আলোচিত লুৎফর হত্যার প্রকৃত খুনিদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। শুক্রবার নিহত লুৎফরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে নিহত লূৎফরের বাবা মো. আশরাফ আলী ও মা আউশি বেগম বলেন , আমার ছেলেকে সহবতপুর ইউনিয়নের শালিয়ারা গ্রামের ময়নাল সিকদারের ছেলে নজরুল ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত লুৎফরের বড় উর্মী আক্তার ও ছোট মেয়ে লীমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা আমাদের পিতার খুনিদের শাস্তি চাই। আর কোন ছেলে মেয়ে যেন আমাদের মত এতিম না হয়। নিহতের স্ত্রী হুছনা বেগম সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে পরিবারের পক্ষ থেকে প্রকৃত দোষীর সর্ববোচ্চ শাস্তির দাবী করেন।
এ সময় জনপ্রতিনিধি সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান আনিস, সমাজ সেবক মো. আব্দুল আলিম দুলাল, আবুল কাশেম, ইউপি সদস্য মো. ইব্রাহীম, আব্দুস সামাদ, নিহতের চাচাতো ভাই মো. আনোয়ার হোসেন ও শহিদুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রবিবার রাতে সহবতপুর বাজারে প্রবাসী লুৎফরকে কুপিয়ে হত্যা করা হয়।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.