নাগরপুরে সাংবাদিক নজরুলের স্ত্রী আর নেই

[টাঙ্গাইল] ১৩ আগস্ট, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : বাংলা টিভির টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. মতিউর রহমান নজরুলের স্ত্রী নাছিমা আক্তার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১২ আগস্ট) রাত ৯ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। তিনি স্বামী, দুই মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণাগ্রহি রেখে গেছেন।

জানাজার নামাজে নাগরপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ, মরহুমার আত্মীয়-স্বজন ও এলাকাবাসীরা অংশ নেন। মঙ্গলবার সকালে নাগরপুর সদর ইউনিয়নের পাইশানা গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়।

নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল তাঁর মৃত্যুতে গভীর শোক ও মরহুমার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

Spread the love

Related posts

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোরের বীরকুৎসা হাজারদুয়ারি জমিদার বাড়ি সংস্কারের অভাবে মুখ থুবরে পড়েছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments