নাগরপুরে সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর স্মরণ সভা

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নাগরপুর, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. গৌতম চক্রবর্তীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার সকালে দলীয় কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালণায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সহ-সভাপতি এম ফিরোজ সিদ্দিকী, তোফায়েল আহমেদ বাছেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষ চক্রবর্তী, যুগ্ন-সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা, কিবরিয়া মোল্লা, ফারুক আহমেদ খান ফারুক, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব মো. নজরুল ইসলাম, যুবদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, শাজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের আহবায়ক মো. হুমায়ুন কবীর, সদস্য সচিব মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনির প্রমূখ। এসময় উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments