নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী যারা

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নাগরপুর, টাঙ্গাইল : আজ ২৯ মে (বুধবার) তৃতীয় ধাপে টাঙ্গাইলের নাগরপুরে ষষ্ঠ উপজেলা নির্বাচন ভোট গ্রহণ সম্পন্ন হয়। নাগরপুর উপজেলায় ১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৩ হাজার ৩৭ জুন, পুরুষ ভোট সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৫২, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৯৮১, তৃতীয় লিঙ্গ (হিজড়া) রয়েছে ৪ জন। মোট কেন্দ্র সংখ্যা ৯৮টি।
চেয়ারম্যান হিসেবে বিজয়ী লাভ করেন খন্দকার সালমান শামস জিৎ (আনারস প্রতীক) ৩৫,৭৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল (ঘোড়া প্রতীক) ১৯,৮১৭ ভোট পান।
ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন (তালা প্রতীক) ১০,৮৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ঠান্ডু মিয়া (টিউবওয়েল প্রতীক) ১০,৩৯৯ ভোট পান।
মহিলা ভাইস চেয়ারম্যান জরিন বেগম (প্রজাপতি প্রতীক) ১৭,৩২৪ ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন নাহার কাকলি (ফুটবল প্রতীক) ১৪,৪০৭ ভোট পান।

Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments