নাগরপুর সদর বাজার বণিক সমিতির সভাপতিকে সংবর্ধনা প্রদান

নাগরপুর প্রতিনিধি : দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল নাগরপুর উপজেলা সদর বাজার বণিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়।

আজ ১৭ জানুয়ারি (শুক্রবার) সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নাগরপুর উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরশেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন নীতিমালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একেএম ফরিদুজ্জামান কোহিনুর।

আরও বক্তব্য রাখেন, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মুনছুর, সংগঠনের অর্থ সম্পাদক আলীম বিন শাম্স, মো. রহুল আমীন. মো. রমজান আলী, মো, জাকির হোসেন, মো. নাজমুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে নব নির্বাচিত সভাপতির হাতে সম্মননা স্মারক তুলে দেয় হয়।

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

কাব্যগ্রন্থ-অপুর্ণবিষাদ(০৭)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments