“নিরুদ্দেশ”

বলতে যে চাই অনেক,
তবু বলি না যে।
যদি করি প্রকাশ,
আমাকে হতে হবে হয়তো নিরুদ্দেশ।

জামানা যে নয়কো ভালো,
তুমি আমি হইলাম—নেতাদের পায়ের ধুলো।

আগে যে ছিলো ডাইনী,
এখন যে ঘুরতেছে ক্ষুধার্ত বাহিনী।

এই কি চাইছিলাম মোরা?
তবে কেন এসে গেলো এরা?

ডাইনী যেখানে পাইনিকো ছার,
সেখানে ক্ষুধার্ত বাহিনী—কি বা করবে আর?

দেশ যে গড়তে চাই মোরা,
যেথাই থাকিবে নীতি– আদর্শ ভরা।

তা যদি করিতে নাহি হই সক্ষম,
তাহলে কেনই বা করেছিলাম আন্দোলন?

এসো সকলে আদর্শ নাগরিকের দেই পরিচয়,
যেনো নিষ্ঠাহীন দেশ আমাদেরও হয়।

 

লেখক পরিচিতি-

কবি মো: শফিক রহমান, জন্ম ১৬ জুলাই ২০০৭, নীলফামারী জেলার ডিমলা উপজেলায়। এক মধ্যবিত্ত পরিবারের ঘরে বেড়ে ওঠা শফিক ছোটবেলা থেকেই জীবনকে দেখেছেন বাস্তবতার চোখে।

সমাজের টানাপোড়েন, না-পাওয়ার যন্ত্রণা আর আবেগের বহিঃপ্রকাশই তাঁর কবিতার মূল সুর। তাঁর লেখায় যেমন আছে প্রেমের নরম ছোঁয়া, তেমনি আছে জীবনের কঠিন সত্যের প্রতিবিম্ব।

Spread the love
13
0

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

“বিচার পেলাম না কোন আদালতে”

“জাগো তরুণ”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Shazil
Shazil
11 months ago

সুন্দর চেষ্টা🩵