পুকুরে ডুবে প্রাণ গেল এক শিশুর

নিরেন দাস, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, জয়পুরহাট : জয়পুরহাটে পুকুরের ডুবে এক শিশুর মৃত্যু হয়। আজ ২০ মে (সোমবার) সকালের দিকে জেলার কালাই পৌরসভার পাঁচশিরা মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইসমাইল হোসেন (৩) জেলার কালাই পৌরসভার পাঁচশিরা মহল্লার আল আমিনের ছেলে। কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে জেলার সকল গণমাধ্যম কর্মীদের ওসি ওয়াসিম আল বারী জানান, ইসমাইল হোসেন সোমবার সকালে নিজেদের বাড়ির উঠোনে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে ওই শিশুটি নিজ বাড়ির অদূরের একটি পুকুরে পড়ে ডুবে যায়। এদিকে অনেকক্ষণ পর্যন্ত পরিবারের লোকজন ওই শিশুটিকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজ করতে থাকেন।
সকালের দিকে স্থানীয়রা শিশুটিকে তার বাড়ির নিকটবর্তী একটি পুকুর থেকে উদ্ধার করে। এরপর তাকে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।
Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

কাব্যগ্রন্থ-অপুর্ণবিষাদ(০৭)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments