ফিলিস্তিনের জন্য প্রার্থনা

কবিতা : ফিলিস্তিনের জন্য প্রার্থনা
           মো: খলিলুর রহমান

নি:সঙ্গ মেঘের মতো উড়ে যায় শিশুর জীবন,
যায় উড়ে নারীর জীবন,
উড়ে যায় মানবীয় ক্ষণ!
তুমি আমি বসে আছি পতিত পাবন।

উড়ে যায় সব সুখপাখি,
জীবনকে জান্নাতে ডাকি!
আমরাতো দেখি শুধু পৃথ্বী,
দেখিনাকো ওপারের রীতি।

উড়ে যায় জীবন সকল
জান্নাতী, ওরা যে সফল!
উড়ে যায় পৃথ্বীর জীবন,
সফলতা উহার বাহন।

দেখিনা তা এই সাদা চোখে,
কী কী আছে ঐ পরলোকে!
ক্ষুদ্র এ দেমাগ মোদের,
তবু মাগি দোয়া মাগি ঢের!

উড়ে যাওয়া জীবনের তরে,
কায়মনে ব্যথিত অন্তরে!
ওহে প্রভু উহাদের তরে,
রহমত দাও কৃপাভরে।

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

“বিচার পেলাম না কোন আদালতে”

“নিরুদ্দেশ”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments