বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’-এর আত্ম প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : আজ ২৯ জানুয়ারি সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে মাধ্যমে বাংলা সাহিত্যের অডিওবুক অ্যাপ ‘কাহিনীক’-এর আত্ম প্রকাশের ঘোষণা দেন ‘কাহিনীক’ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা পরিচালকবৃন্দ।
শুরুতেই উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে কাহিনীক-এর প্রতিষ্ঠাতা পরিচালকদের পরিচয় প্রদান করেন কাহিনীক-এর পরিচালক ইমরাদ জুলকারনাইন।
প্রেস ব্রিফিং পাঠ করেন কোম্পানীর পরিচালক বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন কান্তি নাথ ও কাকলী প্রকাশনীর প্রকাশক নাসির আহমেদ সেলিম।
এছাড়াও আরও বক্তব্য রাখেন কাহিনীক-এর প্রযোজনে সমন্বয়কারী, অভিনেতা আশরাফুল আশীষ, বাচিক শিল্পী লিটু সাখাওয়াত ও সংগীতা চেীধুরী।
সাংবাদিকদের প্রশ্নোত্তরের জবাবে উপস্থিত পরিচালকগণ কাহিনীক অডিওবুক সংক্রান্ত নানাবিধ প্রশ্নের উত্তর জানান এবং বাংলা সাহিত্যের বৃহত্তম অডিওবুক অ্যাপ হবে ‘কাহিনীক’। প্রযুক্তি ও প্রকাশনার সকল ক্ষেত্রেই ‘কাহিনীক’ বিশ^মান বজায় রাখতে বদ্ধপরিকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে বেশ কিছু অডিওবুকের নমুনার অংশ শোনানোর পর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জামালপুরে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রতিবাদ সমাবেশ ও ৭ দফা দাবি

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments