বেলকুচিতে দোয়াত কলম প্রতীকের জনসভা অনুষ্ঠিত

কায়েস কাওছার, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ ৩ মে (শুক্রবার) বিকেলে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার-এর দোয়াত কলম প্রতীকের জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোহাম্মদ ফজলার রহমান তালুকদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আলামিন ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, বেলকুচি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, আতাউর রহমান রতন সাবেক উপজেলা সাধারণ সম্পাদক, আলহাজ্ব বদিউজ্জামান মন্ডল সাবেক সহ-সভাপতি আওয়ামী লীগ, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া, জি.এস সেলিম সরকার সাবেক সাধারণ সম্পাদক বেলকুচি উপজেলা ছাত্রলীগ, কমিশনার তারেক সরকার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকার বলেন, ৮ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আমার প্রতীক দোয়াত কলম, উক্ত নির্বাচনে আপনারা দোয়াত কলম প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হই তবে আপনাদের সুখে-দুখে পাশে থাকবো ইনশাল্লাহ, সেই সাথে আমি বেলকুচি উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করবো।

Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments