মার্কিন কর্মকর্তার বক্তব্য আদর্শিক সংঘাত উসকে দিয়েছে : মুখপাত্র লিন চিয়ান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর চীন বিষয়ক বক্তব্য প্রসঙ্গে গত ৬ই মার্চ (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, কোল্ড ওয়ার বা হট ওয়ার- যাই হোক, যুদ্ধ করতে পারি না এবং যুদ্ধে কেউ জয়ী হতে পারে না।

চীনা মুখপাত্র জানান, মার্কিন কর্মকর্তার বক্তব্য আদর্শিক সংঘাত উসকে দিয়েছে এবং ভুয়া ‘চীনা হুমকির তত্ত্ব’ প্রচার করেছে। যুক্তরাষ্ট্রের নিজস্ব আধিপত্যবাদী চিন্তাধারা দিয়ে চীনকে বিবেচনা করা উচিত নয়; বাতিল স্নায়ু যুদ্ধের চিন্তাধারায় চীন-মার্কিন সম্পর্ক বিবেচনা করা এবং কৌশলগত প্রতিযোগিতার অজুহাতে চীনের উন্নয়নে বাধা দেয়াও উচিত নয়।

তিনি স্পষ্টভাবে চীনের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেন, চীনের অবস্থান বরাবরই এক, তা হলো-শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ, কোল্ড ওয়ার বা হট ওয়ার- যাই হোক, যুদ্ধ করতে পারি না এবং যুদ্ধে কেউ জয়ী হতে পারবে না।

সূত্র : আকাশ-তৌহিদ-জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

Related posts

সিএমজি উন্মুক্ততা ও সভ্যতার সংলাপের একটি প্ল্যাটফর্ম : সিএমজি পরিচালক শেন হাইসিয়োং

চীনের অভিজ্ঞতা আজারবাইজানের জন্য অত্যন্ত মূল্যবান : আলিয়েভ

সরাসরি বিদেশি বিনিয়োগে রিটার্নের হার প্রায় ৯ শতাংশ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments