স্টাফ রিপোর্টার : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নতুন মুখ হিসেবে কুমিল্লা উত্তরের মুরাদনগরে সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হাছান খোকনের নাম মাঠে-ঘাটে শোনা যাচ্ছে। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হাছান খোকন কে নিয়ে দলীয় নেতাকর্মীর মধ্যে অনেক খানি প্রত্যাশাও রয়েছে। যা বিভিন্ন সভা-সেমিনারে তার প্রতিফলন হিসেবে লক্ষ্য করা গেছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মুরাদনগর উপজেলা জেলাবাসী।
জানা যায়, দলীয় আদর্শের প্রতি অবিচল ত্যাগ, সংগ্রামী নেতা হিসেবে পরিচিত সাবেক ছাত্রলীগ নেতা কুমিল্লা উত্তর জেলার সুপরিচিত মুখ আনোয়ার হাছান খোকন। রাজনীতিতে নাম লেখান স্কুল জীবনের শুরুতেই। সেই থেকে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের আওয়ামী লীগের রাজনীতি করে পৌঁছে গেছে অনেক দূরে।
এখন পর্যন্ত মাস্টার ট্রেইনার (অভ্যন্তরীণ গণতন্ত্র বিষয়ক) বাংলাদেশ আওয়ামী লীগ, প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট (কেন্দ্রীয় কমিটি), প্রতিষ্ঠাতা আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা তাঁতী লীগ, সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ, সাবেক কার্যনির্বাহী সদস্য কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ, সাবেক সহ-সভাপতি মুরাদনগর উপজেলা ছাত্রলীগ, সাবেক আহ্বায়ক সদস্য মুরাদনগর উপজেলা ছাত্রলীগ, সাবেক সহ-সভাপতি বদিউল আলম ডিগ্রী কলেজ ছাত্রলীগ হিসেবে নিজের শক্ত অবস্থান তৈরী করেছেন।
উপজেলার সম্ভাব্য প্রার্থী। তরুণ সমাজসেবক ও সবার সুপরিচিত মুখ আনোয়ার হাছান খোকন
কুমিল্লা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার -এর একান্ত কাছের লোক হিসেবে রয়েছে তার দীর্ঘ সুনাম , সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করেছেন বর্তমান এমপির পক্ষে।
আনোয়ার হাছান খোকন, বছরের পর বছর ধরে কুমিল্লা উত্তর জেলায় আওয়ামী রাজনীতি কে শক্তিশালী করার জন্য দল গোছিয়েন। ফলে সাধারণ মানুষ থেকে সকল স্তরের নেতাকর্মীর কাছে প্রাণপ্রিয় মুখ হয়ে উঠেছেন আনোয়ার হাছান খোকন ।
যার হৃদয়-আঙিনায় সবটুকু দরদ আর ভালবাসা আওয়ামী লীগের রাজনীতিতে যিনি নিজেকে নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিতে চান মুরাদনগর উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে তিনি তরুণ রাজনীতিবিধ আনোয়ার হাছান খোকন ।
আওয়ামী পরিবারের প্রবীণদের মন জয় করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগে নিজের জায়গা করে নেন তরুণ এই নেতা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নিজের যোগ্যতা যাচাই ও উপজেলার সর্বস্তরের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে দৌড় ঝাঁপ শুরু করেছেন।
উপজেলা জুড়ে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী তার প্রার্থীতায় উচ্ছ্বাস ও প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। ফলে প্রতিদিন উপজেলা, ইউনিয়ন, গ্রামের পর গ্রামের ভোটারদের দ্বারে-দ্বারে যাচ্ছে। ছুটে চলছেন উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে ভোটাররা কর্মোঠে ও পরিচ্ছন্ন হিসেবে এ নেতাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।
এ বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হাছান খোকন বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আমি। কারণ তৃণমুল নেতাকর্মীরা মনে করছেন, দলের তরুণ নেতাদের সুযোগ দেওয়া উচিত। দলীয় লোকজন আমাকে সিলেক্ট করলে তিনি ভোটে লড়াই করবেন এবং বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সে লক্ষ্যে জনগনণর সাথে কুশলাদি বিনিময় করছেন।