যমুনা নদীর পাড়ে ব্লকের গর্তে দুই শিশু’র মরদেহ উদ্ধার

কায়েস কাওছার, সিরাজগঞ্জ : বাবার সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল দুই শিশু। গতকাল শনিবার সকাল থেকে তারা নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর আজ রোববার (১২ মে) তাদের মরদেহ উদ্ধার করেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশ। দুপুরে শাহজাদপুর উপজেলার (এনায়েতপুর থানার) জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে যমুনা নদীর পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এরা হলো উপজেলার বেলতৈল ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার (৪) ও তার খালাতো ভাই ইয়াসিন (৫)।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
জালালপুর গ্রামের আলহাজ আলী বলেন, যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় বাঁধ নির্মাণের জন্য ব্লক তৈরির কাজ করা হচ্ছে। সেই ব্লক নির্মাণ এলাকায় ছোট গর্তে পড়ে ছিল দুই শিশুর মরদেহ। পরে ঘটনাটি পুলিশকে অবগত করা হয়।
নিহত আবু বক্কারের বাবা রুবেল হোসেন বলেন, ‘আমি আমার ছেলে ও শ্যালিকার ছেলেকে নিয়ে শাহজাদপুর উপজেলার জালালপুরে মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে যাই। গতকাল শনিবার (১১ মে) সকালে আমার ছেলে ও আমার শ্যালিকার ছেলে নদী পাড়ে বালির মধ্যে খেলা করছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি। সবার ধারণা ছিল তারা নদীর পানিতে ডুবে গেছে। ঘটনাটি পুলিশকে জানাই। আজ সকালে ছেলের সন্ধানে আমি উল্লাপাড়ায় যাই। দুপুরে আমাকে ফোন করে জানানো হয় ছেলেকে খুঁজে পাওয়া গেছে। তারা অসুস্থ। ঘটনাস্থলে এসে দেখি নদীর পাড়ে ব্লকের গর্তে তাদের নিথর দেহ পড়ে আছে।’দুই শিশুর মা ছেলে হারিয়ে পাগল প্রায়।
Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

কাব্যগ্রন্থ-অপুর্ণবিষাদ(০৭)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments