যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন শরীফ জামিল

মো. মনজুরুল ইসলাম (মনজু) : ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল আগামী ৩ বছরের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

আজ ১৩ জুন (বৃহষ্পতিবার) নিউইয়র্ক সময় ১২ টা থেকে ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত ওয়াটারকিপার অ্যালায়েন্সের নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ৭ জুন (শুক্রবার) কাউন্সিল বোর্ডের সভায় শরীফ জামিলকে সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটির সদস্য হিসাবে এই মনোনয়ন প্রদান করা হয়।

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ব্রুস রেজনিক ও পেরুর ব্রুনো মন্টিফেরিকেও নির্বাহী কমিটির সদস্য হিসাবে মনোনয়ন দেয়া হয় তাঁর সাথে।

পরিবেশকর্মী শরীফ জামিল ২০০৯ সাল থেকে বুড়িগঙ্গা রিভারকিপার হিসাবে বুড়িগঙ্গা নদীকে দুষণ ও দখলমুক্ত করে নদীর প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেন। তিনি ২০১৫ সাল থেকে ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিবেশ ও মানবাধিকার রক্ষার নানাবিধ নাগরিক প্রয়াসের সাথে যুক্ত। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচিব হিসেবে তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন।

ওয়াটারকিপার এলায়েন্স বিশ্বের ৬টি মহাদেশের ৩৯টি দেশে ৩০০-এর বেশী ওয়াটারকিপার সদস্যদের সাথে ২৫ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশী নদী, হ্রদ, এবং উপকূলীয় জলাশয় এলাকা নিয়মিত পর্যবেক্ষণ ও সংরক্ষণের জন্য কাজ করছে।

বৈশ্বিক নতুন দায়িত্ব পাওয়ায় শরীফ জামিল দক্ষিণ এশিয়ার পরিবেশ ও নদীসমূহ নিয়ে বৈশ্বিক পরিমন্ডলে নিবিড়ভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন, যারা আমাকে নমিনেশন, সমর্থন, সহযোগিতা ও উৎসাহ দিয়ে এই মহৎ কাজ করার সুযোগ করে দিয়েছেন, তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিএমজি উন্মুক্ততা ও সভ্যতার সংলাপের একটি প্ল্যাটফর্ম : সিএমজি পরিচালক শেন হাইসিয়োং

চীনের অভিজ্ঞতা আজারবাইজানের জন্য অত্যন্ত মূল্যবান : আলিয়েভ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments