র‍্যাবের অভিযানে প্রাইভেট কার থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার একজন আটক

নিরেন দাস, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, জয়পুরহাট : নওগাঁর বদলগাছীর চারমাথা এলাকা থেকে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব। এ সময় মাদক পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নওগাঁ সার্কিট হাউসে এক প্রেস বিফ্রিং এ কথা জানায় র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক।

আটককৃত হলেন, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার কুচরাই গ্রামের মোসলেমের পুত্র মনির হোসেন(৪২) ।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, বুধবার মাদক ব্যবসায়ী মনির ও আলমগীর কুমিল্লা হতে নওগাঁর বদলগাছী এলাকায় অভিনব কায়দায় প্রাইভেট কার এ গাঁজা বহন করবে বলে জানতে পারে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকশ অভিযানিক  দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন চারমাথা নামক স্থানে গোয়েন্দা নজরদারী বাড়িয়ে দিয়ে চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করার সময় প্রাইভেট কারে অভিনব কায়দায় লুকায়িত ৭২ কেজি গাঁজা পরিবহনকালে মাদক সম্রাট মনিরকে প্রাইভেট কারসহ গ্রেপ্তার করে। তবে চালক আলমগীর কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত আসামির প্রাইভেট কারে লুকায়িত অবৈধ মাদকদ্রব্য ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মেজর শেখ সাদিক বলেন, আটককৃত আসামী মনির ও পলাতক আসামী আলমগীর (চালক) চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে বলে জানা যায়। আটককৃত মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে বহন করে গাঁজা সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে আটককৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় সোপর্দ করা হয়।

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

কাব্যগ্রন্থ-অপুর্ণবিষাদ(০৭)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments