র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিরেন দাস, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, জয়পুরহাট : জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।
শুক্রবার (৮ মার্চ) রাতে উপজেলার রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
শনিবার (৯ মার্চ) র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল জেলার মুলাদি উপজেলার উত্তর পাতারচর এলাকার আব্দুল জব্বারের ছেল সোহরাব কাজী (৫০) ও ঢাকার কেরানীগঞ্জের সাতগাও এলাকার তাজু মিয়ার ছেলে মোহন হোসেন (৩৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে র‌্যাব-৫-এর গোয়েন্দা দল সোহরাব ও মোহনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রানীনগর উপজেলার রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিনব কায়দায় প্রাইভেট কারের সিটের পিছনে বিশেষভাবে তৈরিকৃত বক্সের ভেতর লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তার সোহরাব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার সহযোগী হিসেবে মোহন কাজ করেন। তারা দুজনে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তারকৃতদের রাণীনগর থানায় হস্তান্তর করা হয় বলেও র‍্যাব জানায়।
Spread the love

Related posts

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোরের বীরকুৎসা হাজারদুয়ারি জমিদার বাড়ি সংস্কারের অভাবে মুখ থুবরে পড়েছে

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments