শনিবার থেকে চলবে মেট্রোরেল জানালেন ডিএমটিসিএল

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৭ আগস্ট (শনিবার) থেকে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু হবে। তার পূর্বে মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। তবে ক্ষতিগ্রস্থ মিরপুর-১০ ও কাজীপাড়ার স্টেশন দুটি মেরামত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

১১ আগস্ট (রবিবার) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সহিংসতায় কিছু দুর্বৃত্ত ওই স্টেশন দুটিতে ভাঙচুর চালায়।

শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত ১৮ জুলাই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Spread the love

Related posts

হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ঝিজিয়াং উু অপেরা জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত

বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার হচ্ছে  নিউইয়র্কে

নাগরপুরে শিক্ষক দিবস পালিত

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments