বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home আন্তর্জাতিকআন্তর্জাতিক সংবাদ শুরু হতে যাচ্ছে ১৪তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন

শুরু হতে যাচ্ছে ১৪তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন

by বুলেটিননিউজ২৪
০ comments 37 views

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালের আসন্ন জাতীয় গণকংগ্রেস ও চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের অধিবেশন তথা ‘দুই অধিবেশন’-এর সংবাদকেন্দ্র ২৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে, বেইজিংয়ের পশ্চিম ছাং আন অ্যাভিনিউর উত্তর দিকে উন্মুক্ত করা হয়।

১৪তম জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের ১৪তম জাতীয় কমিটির তৃতীয় অধিবেশন যথাক্রমে ৫ মার্চ ও ৪ মার্চ বেইজিংয়ে শুরু হবে। জাতীয় গণকংগ্রেস এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সংবাদকেন্দ্র থেকে জানা গেছে, তিন হাজারেরও বেশি চীনা ও বিদেশী সাংবাদিক ‘দুই অধিবেশন’-এর খবর সংগ্রহের জন্য নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্যে চীনের মূল ভূভন্ডের দুই সহস্রাধিক সাংবাদিক এবং বিশেষ অঞ্চল হংকং, ম্যাকাও, তাইওয়ান ও অন্যান্য দেশের সহস্রাধিক সাংবাদিক রয়েছেন। গত বছরের তুলনায় নিবন্ধিত সাংবাদিকের সংখ্যা এবার বেড়েছে।

২০২৫ সাল হচ্ছে চীনের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের শেষ বছর এবং সংস্কারকে আরও ব্যাপকভাবে গভীর করার জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। এই বছরের জাতীয় গণকংগ্রেস এবং চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের অধিবেশণের সময়, জাতীয় গণকংগ্রেস ও চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন সংবাদকেন্দ্রে প্রাসঙ্গিক প্রেস ব্রিফিং এবং সাক্ষাৎকার কার্যক্রমের একটি সিরিজ অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের আলোচিত বিষয়ে, রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.