সিচাং পরিদর্শনের পর পশ্চিমাদের মিথ্যাচার উন্মোচন করলেন আমেরিকান সাংবাদিক লি ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি, আমেরিকান টক শো উপস্থাপক এবং সাংবাদিক লি ক্যাম্প সিচাং সফর করেছেন। তার মনে হচ্ছিল তিনি এতদিন ধরে প্রতারিত হয়েছেন। তিনি আগে যত তথ্য পেয়েছিলেন তাতে বলা হয়েছিল যে, জায়গাটি দাসে পরিপূর্ণ। কিন্তু যখন তিনি এখানে এলেন, তখন তিনি দেখলেন সবাই নিশ্চিন্তে হাঁটছে, সবাই পুরোপুরি স্বাধীন, এবং তিনি কাউকে দাস হিসেবে বিক্রি হতে দেখেননি।

তিনি দেখলেন যে, সিচাংয়ের রাস্তাঘাট এবং গলিপথ ধর্মপ্রাণ বিশ্বাসী, দেশী-বিদেশী পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের ভিড়ে মুখরিত। তিনি দেখলেন মানুষ চাং ভাষা এবং চীনা ভাষায় আড্ডা দিচ্ছে, এবং রাস্তার সাইনবোর্ডগুলোও চাং ভাষা এবং চীনা ভাষায় ছিল। জাদুঘরে থাকা প্রাচীন ধ্বংসাবশেষগুলো প্রাচীনকাল থেকেই সিচাং এবং চীনের অন্যান্য অংশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রমাণ করে।

তিনি আরও বলেন যে, যেসব পশ্চিমা বন্ধুরা মনে করেন যে, সিচাং স্বাধীন নয়, তাদের তিনি এখানে এসে নিজের চোখে দেখার পরামর্শ দেন। যাহোক, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি কারাগারে বন্দি রয়েছে, কিন্তু নিজেদেরকে ‘মুক্তদের দেশ’ বলি। তাই, তিনি মনে করেন তারাই ‘স্বাধীনতা’ শব্দটির প্রকৃত অর্থ পুরোপুরি বুঝতে পারে না। চীনের বিরুদ্ধে তথাকথিত সাংস্কৃতিক ও ধর্মীয় ‘নিপীড়নের’ পশ্চিমা অভিযোগগুলো পুরোপুরি হাস্যকর!

সূত্র : স্বর্ণা-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

Related posts

সিএমজি উন্মুক্ততা ও সভ্যতার সংলাপের একটি প্ল্যাটফর্ম : সিএমজি পরিচালক শেন হাইসিয়োং

চীনের অভিজ্ঞতা আজারবাইজানের জন্য অত্যন্ত মূল্যবান : আলিয়েভ

সরাসরি বিদেশি বিনিয়োগে রিটার্নের হার প্রায় ৯ শতাংশ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments