বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home বুলেটিন নিউজ সুন্নতে খতনা করাতে গিয়ে আবারো শিশুর মৃত্যু চাইল্ডস রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ-এর গভীর উদ্বেগ প্রকাশ

সুন্নতে খতনা করাতে গিয়ে আবারো শিশুর মৃত্যু চাইল্ডস রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ-এর গভীর উদ্বেগ প্রকাশ

by বুলেটিননিউজ২৪
০ comments 32 views

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে সুন্নতে খতনা করাতে গিয়ে আবারো শিশুর মৃত্যু। দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের সঠিক চিকিৎসা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে চাইল্ডস রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ-এর আহবান।

রাজধানীর মালিবাগে সুন্নতে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিন আয়হাম (১০) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। বিগত দুই মাসের মধ্যে এইরূপ দ্বিতীয় ঘটনা এটি। চাইল্ডস রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে ও দ্রুততার সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে এবং শিশুদের সঠিক চিকিৎসা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জোর আহবান জানাচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, শিশু আহনাফ তাহমিন আয়হাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। গত ২০ ফেব্রুয়ারি ২০২৪ (মঙ্গলবার), সন্ধ্যার পর রাজধানীর মালিবাগের জেএস হাসপাতালে তাকে সুন্নতে খতনা করাতে নিয়ে আসেন তার বাবা ফখরুল আলম। স্বজনদের অভিযোগ, রাত আটটার দিকে তাদের অনুরোধ উপেক্ষা করে চিকিৎসকরা আহনাফকে ফুল অ্যানেস্থেসিয়া প্রয়োগ করেন। এরপর শিশুটির আর জ্ঞান ফেরেনি। এর কিছুক্ষণ পর হাসপাতালটির পক্ষ থেকে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। এর আগেও সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, যা আমাদের উদ্বিগ্ন করে তুলছে। তাছাড়া, প্রায়শই আমরা শিশু, নবজাতক ও গভর্বতীদের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসাজনিত অবহেলার নানা সংবাদ গণমাধ্যম সূত্রে প্রত্যক্ষ করছি।

কোয়ালিশন বিশ্বাস করে, শিশুর স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সঠিক চিকিৎসা ও নিরাপদ স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি। খোদ রাজধানীতে স্বল্প সময়ের ব্যবধানে দুইজন শিশুর সুন্নতে খতনা করাতে গিয়ে মৃত্যু প্রমাণ করে স্বাস্থ্যখাতের পরীবিক্ষণ ব্যবস্থা আরো জোরদার করা অত্যাবশ্যকীয়। কোয়ালিশন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছে। পাশাপাশি, কোয়ালিশন সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুততার সাথে দেশের সব লাইসেন্সপ্রাপ্ত ও অনিবন্ধিত বেসরকারি হাসপাতালের তালিকা প্রকাশের জন্য এ সম্পর্কিত উচ্চ আদালতের নির্দেশনা পালনে যথাযথ কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.