হে মাহে রমজান

হে মাহে রমজান আবার
তোমাকে পেয়ে আমি গর্বিত,
তুমি তো আমার আত্মার আত্মীক
নেয়ামতের বড় ভান্ডার,

হে মাহে রমজান ১২মাসের শ্রেষ্ঠ তুমি
তুমিই অধিক ফজিলত পূর্ন মাস,
অসামান্য মর্যাদার কথা
কোরআন হাদিসে রয়েছে বর্ননা,

হে মাহে রমজান বিশ্বমানবতার
হেদায়েত জন্য কোরআন নাজিল
তোমারই গর্ভে,
তাই তো তুমি বছরের সেরা মাস,

হে মাহে রমজান কতো তোমার সম্মান
তুমি এসেছো বলে জান্নাতের দরজা হয় খোলা
জাহান্নামের দরজা হয় বন্দো,
তাই তো বছরের সেরা তুমি ধন্য,

যে শয়তান আমাদের করে আমল হারা
তুমি এসেছো বলে শয়তান হয় শিকলে বাঁধা
হে মাহে রমজান তুমিই সেরা,

হে মাহে রমজান তুমি সিয়াম সাধনার মাস
তুমি দোয়া কবুলের মাস
তুমি জাহান্নাম থেকে মুক্তির সনদ,

হে মাহে রমজান তুমি এসেছো বলে
পাপ কমে যায়
দোয়া কবুল হয় নেক আমল বৃদ্ধি পায়,
তুমি যে কত ধন্য
আমাদের জন্য,

সিয়াম পালন করে যারা
কত রবের সম্মানিত তারা
জান্নাতের একটি দরজা
তাদের জন্যই নির্ধারণ করা,

হে মাহে রমজান
তুমি তো আমাদের
রহমত, মাগফিরাত, নাজাত করেছো দান
তুমি তো আমাদের প্রান।

 

কবি পরিচিতি-
মোঃ ফরহাদ হোসেন সিকদার
প্রতিষ্ঠাতা: সুফিয়া হক দ্বীনি ইসলামী ফাউন্ডেশন
পটুয়াখালী, বাউফল, কর্পূর কাফী।

Spread the love

Related posts

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

“বিচার পেলাম না কোন আদালতে”

“নিরুদ্দেশ”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments