১০ দিন ব্যাপি পিঠা উৎসব শিশু একাডেমিতে

নিজস্ব প্রতিবেদক : আবহমান বাংলার লোকজ ঐতিহ্যের অংশ পিঠা। বাহারি ডিজাইনের হরেক রকমের পিঠার সাথে মিশে আছে রূপসী বাংলার সাংস্কৃতিক লোকগাঁথা। বাঙালির জাতীয় জীবনের সাথে ওৎপ্রোতভাবে জড়িয়ে আছে পিঠা। কিন্তু, বিদেশি সংস্কৃতির ফাস্টফুডসহ নানা ধরণের বিদেশি খাবারের ভিড়ে নাগরিক জীবনের বাসিন্দাদের কাছে দেশজ এই ঐতিহ্য বর্তমানে রূপকথার গল্পের মতোই ছিলো। চিরায়ত বাঙালির এই ঐতিহ্য ও এর গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে সপ্তদশ জাতীয় পিঠা উৎসবের আয়োজন করেছে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ। পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি।
আজ ২২ ফেব্রুয়ারি সকালে ঢাকার সেগুনবাগিচা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন হল রুম ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম।
এছাড়া আরও বক্তব্য প্রদান করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক ছটকু আহমেদ, বাংলা একাডেমির পরিচালক ড.শাহাদাত হোসেন নিপু। সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের সভাপতি ম.হামিদ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। আর বিকাল চারটা থেকে উৎসবমঞ্চে থাকছে নাচ, গান, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক পরিবেশনা। ৩ মার্চ শেষ হবে ১০ দিনের এই উৎসব। সমাপনী আসরে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। শেষ দিনে সেরা ৫ পিঠাশিল্পীকে প্রদান করা হবে সম্মননা স্মারক।
২৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হবে ১০ দিনের এই উৎসব। বিকাল ৫টায় এই উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) ড.মুহাম্মদ সামাদ, শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, বাঙালি সাংস্কৃতিক বন্ধন সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সজল।
নাট্যজন ও বীর মুক্তিযোদ্ধা ম. হামিদের সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় স্বাগত বক্তব্য প্রদান করবেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। ৬০টি স্টলে প্রায় দুই শতাধিক বৈচিত্র্যময় পিঠার পসরা সাজিয়ে বসবেন পিঠাশিল্পীরা।

Spread the love

Related posts

নদীর অবনতি, জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানি বিস্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

”ছোটগল্পের শিরোনাম-মিলা”

নাগরপুরে বিএনপি নেতা লাভলুর গণসংযোগ ও বই বিতরণ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments