বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home আন্তর্জাতিকআন্তর্জাতিক সংবাদ ১১ মার্কিন কোম্পানি চীনে নতুন বিনিয়োগ করতে পারবে না

১১ মার্কিন কোম্পানি চীনে নতুন বিনিয়োগ করতে পারবে না

by বুলেটিননিউজ২৪
০ comments 29 views

আন্তর্জাতিক ডেস্ক : অবিশ্বস্ত সত্তা তালিকা কার্যকরী ব্যবস্থার ৪ এপ্রিল প্রকাশিত একটি ঘোষণায় স্কেডিওসহ ১১টি সত্তাকে অবিশ্বস্ত সত্তা তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে চীন। এ প্রতিষ্ঠানগুলো চীনের সঙ্গে আমদানি ও রপ্তানি কার্যক্রম চালাতে এবং চীনে নতুন বিনিয়োগ করতে পারবে না। ঘোষণাটি প্রকাশের দিন থেকে কার্যকর হয়েছে।

এ সিদ্ধান্ত প্রসঙ্গে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র একই দিন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, স্কেডিও এবং ব্রিনক ড্রোন কোম্পানিসহ ১১টি কোম্পানি চীনের তীব্র বিরোধিতা উপেক্ষা করে তাইওয়ানের সাথে তথাকথিত সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা চালিয়েছে, যা চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

চীন তাদের অবৈধ কার্যকলাপের জন্য গণপ্রজাতন্ত্রী চীনের বৈদেশিক বাণিজ্য আইন, জাতীয় নিরাপত্তা আইন, বৈদেশিক নিষেধাজ্ঞা বিরোধী আইন এবং অন্যান্য আইনের পাশাপাশি অবিশ্বস্ত সত্তা তালিকার প্রবিধানের দ্বিতীয় ধারাসহ অন্যান্য বিধান অনুসারে তাদের জবাবদিহি নিশ্চিত করেছে।
মুখপাত্র বলেন, চীন সর্বদা অবিশ্বস্ত সত্তা তালিকার বিষয়টি বিচক্ষণতার সাথে মোকাবেলা করে আসছে এবং আইন অনুসারে চীনের জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এমন খুব কম সংখ্যক বিদেশী সত্তাকে লক্ষ্য করেছে।

সৎ এবং আইন মেনে চলা বিদেশী সংস্থাগুলোর চিন্তার কিছুই নেই। চীন সরকার, বরাবরের মতো, সারা বিশ্বের কোম্পানিগুলোকে চীনে বিনিয়োগ এবং ব্যবসা করার জন্য স্বাগত জানায় এবং চীনে আইন মেনে চলতে সম্মত বিদেশী বিনিয়োগকারী উদ্যোগগুলোর জন্য একটি স্থিতিশীল, ন্যায্য এবং অনুমানযোগ্য ব্যবসায়িক পরিবেশ প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.