বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home বিনোদন পর্দা নামলো একুশের সাংস্কৃতিক উৎসব-২০২৪

পর্দা নামলো একুশের সাংস্কৃতিক উৎসব-২০২৪

by বুলেটিননিউজ২৪
০ comments 35 views

বিনোদন প্রতিবেদক : আজ ২২ ফেব্রুয়ারি একুশের সাংস্কৃতিক উৎসব-২০২৪-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যার এই আয়োজনে পরিবেশিত হয় দেশের গান, নৃত্য ও আবৃত্তি ও নাটক। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে এই উৎসব শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে।

অমর একুশে বই মেলায় আগত দর্শক উপস্থিতিতে মুখর হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ ‘একুশের সাংস্কৃতিক উৎসব ২০২৪’।

আজ ২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সমবেত নৃত্য, নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস এবং নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী। এরপর পরিবেশিত হয় একক সংগীত ‘মাগো ধন্য হল জীবন আমার’ ও ‘একতারা লাগে না আমার/ সুন্দর সুবর্ন তারুণ্য লাবণ্য’, সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা সরকার পিয়া। এরপর কবিতা আবৃত্তি করেন ডালিয়া আহমেদ। এরপর সমবেত নৃত্য, নৃত্য পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার এবং নৃত্য পরিচালনা করেন সৈয়দা শায়লা আহমেদ লিমা। এরপর পরিবেশন করেন একক সংগীত ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে/ রাষ্ট্রভাষা আন্দোলনো করিলিরে’ সংগীত পরিবেশন করেন অরুপ বিশ্বাস। এরপর ‘এই বাংলার মাটিতে জন্ম আমায় দিও’ ও ‘দেশেতে শহীদ মিনারে ফেব্রুয়ারি আছে’ একক সংগীত পরিবেশন করেন মিথিলা মল্লিক। এরপর বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস পরিবেশন করেন সমবেত নৃত্য, নৃত্য পরিচালনা করেন ফারহানা চৌধুরী। এরপর কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ সামাদ। এরপর পুনম মিত্র পরিবেশন করেন একক সংগীত ‘মাগো ধন্য হলো জীবন আমার’ ও ‘মাগো তোমার ছেলেরা ঘুমায়ে রয়েছে আজ’। সবশেষ ভঙ্গিমা ডান্স থিয়েটার পরিবেশন করে সমবেত নৃত্য, পরিচালনা করেন সৈয়দা শায়লা আহমেদ লিমা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তামান্না তিথি।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.