ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)-এর আয়োজনে ‘ওয়ালটান-ইমা মিডিয়া কাপ ২০২৪’-এর শুভ উদ্বোধন

বুলেটিননিউজ২৪
1 Min Read

মো. মনজুরুল ইসলাম (মনজু) : আজ ৩ মার্চ বাংলাদেশের সকল বেসরকারি টেলিভিশন-এর বিপণন ও বিক্রয় বিভাগে কর্মরতদের প্রাণের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন (ইমা)-এর আয়োজনে স্যাটেলাইট চ্যানেলসমূহের অংশগ্রহণে ‘ওয়ালটান-ইমা মিডিয়া কাপ ২০২৪’-এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এমপি (ঢাকা-১০); সায়েদুল হক (ব্যারিস্টার সুমন) এমপি (হবিগঞ্জ-৪); এটিএন বাংলা এবং এটিএন নিউজ-এর চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং গান বাংলা টেলিভিশন-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন-এর সিনিয়র এক্সিসিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম। অনুষ্ঠানে ইমার পক্ষ থেকে সভাপতি আনিসুর রহমান তারেক-এর নেতৃত্বে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর তাদের হাতে তুলে দেওয়া হয় টুর্নামেন্টের জার্সি এবং ক্রেস্ট। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর প্রথম ম্যাচে অংশগ্রহণ করে এটিএন বাংলা এবং যমুনা টেলিভিশন।
উল্লেখ্য যে, বনানী ১ নং রোডস্থ (চেয়ারম্যান বাড়ি) অবস্থিত শহীদ জায়ান চৌধুরী প্লে গ্রাউন্ড-এ ৩-১০ মার্চ পর্যন্ত ৮ দিনব্যাপি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

Share This Article
Leave a Comment