বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home বুলেটিন নিউজ সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে হত্যায় যুবক গ্রেপ্তার: রহস্য উদঘাটন

সুন্দরগঞ্জে ব্যবসায়ীকে হত্যায় যুবক গ্রেপ্তার: রহস্য উদঘাটন

by বুলেটিননিউজ২৪
০ comments 34 views
আবু বক্কর সিদ্দিক, সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব-ছাপড়হাটী মৌজাস্থ মানসনদীর ধরে ধানক্ষেতে আউয়াল ইসলাম শুভ (২৩) নামে যুবককে হত্যায় জড়িত নীলবাবু চন্দ্র দাস (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 মঙ্গলবার (১৯ মার্চ) গাজীপুর জেলার বাসনখানা সাদুরবাজার এলাকা থেকে নীলবাবুকে গ্রেপ্তার পূর্বক ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদঘাটন পূর্বক তার দেয়া তথ্যমতে জড়িত আপরজনের বাড়ি থেকে হত্যাকান্ডের অন্যান্য আলামত জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ।
 থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম (বিপিএম) জানান, বুধবার (২০ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামী নীলবাবু চন্দ্র দাসকে আদালকে পাঠানো হয়েছে। এরআগে তথ্য প্রযুক্তি বিশ্লেষনের মাধ্যমে নীলবাবুকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদঘাটন করা হয়। গত বুধবার (১৩ মার্চ) দিনগত রাতে জুয়ার টাকা দেয়ার প্রলোভনে পরিকল্পিতভাবে মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসায়ী আউয়াল ইসলাম শুভকে উক্ত স্থানে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করে খুনীরা। পরদিন থানার এসআই সৈয়দ মামুন হক নিহত শুভর লাশ উদ্ধার করে। এ ঘটনায় শুভর বাবা জেলা সদরের মৌজা মালিবাড়ি গ্রামের হাফিজার রহমান থানায় হত্যা মামলা করেছেন।
 এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে বলে জানা গেছে।
Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.