বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home আন্তর্জাতিক বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস ২০২৪ উদযাপন

বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস ২০২৪ উদযাপন

by বুলেটিননিউজ২৪
০ comments 32 views

মো. মনজুরুল ইসলাম (মনজু) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় পিপলস থিয়েটার এসোসিয়েশনের ব্যবস্থাপনায় বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস-২০২৪ উদযাপনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষ্যে  সকাল ১০ টায় একাডেমির জাতীয় নাট্যশালার মিলনায়তনে শিশু-কিশোর ও যুব নাট্য চার্চার সংকট ও সম্ভাবনা শিরোনামে শিশুদের অংশগ্রহণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।  বিকাল ৫.৩০ টায় একাডেমি প্রাঙ্গণে শিশু কিশোর ও যুবদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।  পিপলস থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অংশগ্রহণ ও নেতৃত্রে  শতাধিক শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় জাতীয় নাট্যশালা মিলনায়তনের সামনে থাকে। শোভাযাত্রা একাডেমি প্রদক্ষিণ করে মিলনায়তনের সামনে এসে শেষ হয়। সন্ধ্যা ৬ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

আলোচনা অনুষ্ঠান শেষে  পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং পিপলস থিয়েটার-এর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পিপল্স থিয়েটার এসোসিয়েশনের বন্ধু মহল, কল্পরেখা, স্বদেশ নাট্যঙ্গন, বাংলা নাট্যম-এর পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদল, অ্যাক্রোবেটিক দল এবং প্রতিশ্রুতিশীল দল পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।

 সমবেত সংগীত পরিবেশন করে ‘আমরা সবাই মঞ্চকুড়ি’, কথা ও সুর লিয়াকত আলী লাকী এবং কোরিওগ্রাফী ইয়াসমীন আলী। একাডেমির শিশু নৃত্য দল পরিবেশন করে ‘অবহেলায় আর মৃত্যু আর নয়’ ভাবনা ও পরিকল্পনা/ কথা ও সুর লিয়াকত আলী লাকী, নৃত্য নির্মিতী আরোহী সেন এবং সহযোগী নৃত্য পরিচালনা এস কে জাহিদ । এরপর একক সংগীত পরিবেশন করেন লাবণ্য মালাকার প্রিয়া ‘যদি আমাকে জানতে’এবং পরপর একক সংগীত পরিবেশন করেন সানজিত ইসলাম তূ্য ‘সবুজের বুকে লাল’। তারপর নাটক মঞ্চস্থ করে পিএলটি ‘বাংলার মুখ’। এরপর আবৃত্তি পাঠ করেন আফরা রেশমী। একক সংগীত পরিবেশন করেন অনন্যা বৈরাগী ‘সেই রেল লাইনের ধারে’ এবং প্রিয়ন্তী মল্লিক একক সংগীত পরিবেশন করেন। এরপর গল্প বলা অংশ নেন তামান্না তিথি।

আবারও নাটক মঞ্চস্থ হয় পিএলটি পরিবেশন করে ‘বুলিং’। জাদু পরিদর্শন করেন আরিফ আসগর। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে ‘বীরপুরুষ’ পরিবেশিত হয়, ভাবনা ও পরিকল্পনা লিয়াকত আলী লাকী, নৃত্য নির্মিতী জয়দীপ পালিত, সহযোগী নৃত্য পরিচালনায় ছিলেন এস কে জাহিদ। সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশুনৃত্য দল। সবশেষে সমবেত সংগীত পরিবেশন করে ‘উই আর দ্য ওর্য়াল্ড’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু-কিশোর সংগীত দল।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাহফীম যুনাইরাহ্‌ আনশী ও মাহদিয়া রহমান মারিশা।

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.