বুলেটিন নিউজ ২৪.কম

হোম

সম্পাদকীয়

স্থানীয়

আন্তর্জাতিক

জাতীয়

অর্থ বাণিজ্য

ক্রীড়া

মফস্বল

বিনোদন

সাহিত্য

অফিস

Home বুলেটিন নিউজ নলকা ফুলজোর নদী থেকে মাছ ধরার ২১টি চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ফেললেন নৌ-পুলিশ

নলকা ফুলজোর নদী থেকে মাছ ধরার ২১টি চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ফেললেন নৌ-পুলিশ

by বুলেটিননিউজ২৪
০ comments 35 views

মোঃ ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ : ৪ মে (শনিবার ) বিকালে ফুলজোর নদীর তীরবর্তী এলাকা বকুলতলা ঘাটে অভিযান চালিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও ডিমওয়ালা মাছ ধরার কাজে ব্যবহৃত ২১টি চায়না দুয়ারী জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ফেললেন নৌ-পুলিশ।
নৌ-কর্মকর্তা সবুজ ইসলাম বলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান-এর নির্দেশে ফুলজোর নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো দাবিদারহীন ২১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নৌ-কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, চায়না দুয়ারী জাল সব রকম মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে বিশেষত দেশীয় ছোটমাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে এবং অনেক মাছ ও পোনা মারা যায়।মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিশেষ করে ডিমওয়ালা মা মাছ ও রেণু পোনা যাতে জেলেরা আহরণ করতে না পারেন, সে জন্য আমরা কঠোর অবস্থান নিয়েছি

Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

তথ্য অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক bulletinnews24.com অনলাইন নিউজ পোর্টাল যাহার নিবন্ধন (রেজিস্ট্রেশন) নম্বর…।

@2021 – 2025 All Right Reserved. Designed and Developed by  বুলেটিন নিউজ ২৪.কম.

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.