সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে  নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

বুলেটিননিউজ২৪
1 Min Read

নিজস্ব প্রতিবেদক : সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা।

আজ ১২ আগস্ট (সোমবার) প্রথমে সকাল সোয়া ৭ টায় জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সকাল সাড়ে ৭টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে বিচারপতিদের গাড়িবহর।

পরে সেখান থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যান।

শনিবার দুপুরে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন রাতে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সৈয়দ রেফাত আহমেদকে।

রবিবার রেফাত আহমেদকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য যে, সাতদিন বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট বিভাগ। ৮ বেঞ্চে সীমিত পরিসরে চলবে বিচারকাজ।

Share This Article
Leave a Comment